ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

রাণা চ্যাটার্জী পশ্চিমবঙ্গ, ভারত
প্রকাশ : ৪/১০/২০২১ ৯:২৩:১৮ AM

মানব শৃঙ্খল...

এমন একটা উত্তাল ঝড় উঠুক,
  উথাল পাথাল লন্ডভন্ড করা দেওয়া ঝড়,
যা কিছু পঙ্কিল ভাবনা,স্বার্থপরতার ধ্বজা
ধুয়ে মুছে সব সাফ করে পাড়ি দিক
      গহন গভীর আগ্রাসী সমুদ্র গর্ভে...!

ঘূর্ণাবর্তের গোলক ধাঁধা স্রোতে,
   বিষাক্ত ভাবনার শিকড় উৎপাটনে
শুরু হোক নতুন করে পথ চলা আগামীর।
ছিন্ন ভিন্ন হোক মানবতা ধ্বংসকারী
    আমিত্ব জাহির করা উন্মাদ আস্ফালন।

রুখে দেওয়া হোক দেশ, জাতি - মানব
সভ্যতার অগ্রগতিকে কফিনে পাঠানো
রণ হুঙ্কার দেওয়া নপুংসকদের আলোড়ন,
     ঠেসে ধরা হোক সাঁড়াশি আক্রমনে।

যে হিমশীতল মৃত্যুর বীভৎসতা দেখিয়ে
নারী পুরুষ সভ্যতাকে কব্জা করার
ঘৃণ্য খেলায় লাগাতার সন্ত্রাসবাদী দল,
ওরা ভীরু কাপুরুষ তাই আঁকড়ায় চোরাপথ,
রক্তস্নাত পথে রক্ষা করতে উদ্যত অস্তিত্ব।

ধুয়ে মুছে সাফ হোক সব কিছু শুভ হোক
কেবল লিখিত শান্তি চুক্তি নয়,সত্যিকারের
চাই বিশ্ব জুড়ে সন্ত্রাস বিরোধী মানব শৃঙ্খল।
 

 


লেখক  রাণা  চ্যাটার্জীর

সাহিত্য পরিচিতি

বর্ধমান নিবাসী রাণা চ্যাটার্জী সারল্য-প্রতিভার মেলবন্ধনে অকুন্ঠ  সাহিত্য ভালোবাসায় সৃষ্টি করে চলেছেন একের পর এক লেখা। এ যাবৎ বহু কবিতা, গল্প- নিবন্ধ, ছড়া কার্টুন, প্রতিবেদন প্রকাশিত ও পুরস্কৃত । লিখেছেন "এই সময় "দৈনিকসহ নতুন কৃত্তিবাস, সেরা শিশু পত্রিকা "কিশোর ভারতী", প্রবাসী নানা ম্যাগাজিন, নিউজ পেপারেও।

একক কাব্যগ্রন্থ, "মেঘ বালিকা তোমায়" "নাভিপদ্ম", "এক মুঠো মেঘ নিয়ে এসো"ও গল্প গ্রন্থ "কস্তুরী মৃগ" উল্লেখ যোগ্য। ইতিমধ্যে বেশ কিছু বই সম্পাদনাসহ নানা পুরস্কার অর্জনে অনন্য নজির স্থাপন করেছেন এই লেখক।